রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন স্পিকার
চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন, বিনিয়োগ, করিডোর ও জ্বালানি ইস্যুতে চীনের সহযোগিতা চেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয়: সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, কিলোমিটারপ্রতি নির্ধারিত ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। একই সঙ্গে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব বিবেচনায় নেওয়া হয়েছে। সেই হিসাবে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ে।
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় হিসাব অনুযায়ী কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর যৌক্তিকতা ছিল জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এর চেয়ে কম, কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। এ বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হবে।
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর সরকার বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দূরপাল্লা ও মহানগর—দুই ধরনের বাসের ক্ষেত্রেই এই হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
নতুন হারে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে।
এর আগে বাস মালিকদের পক্ষ থেকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।
রেল ও নৌপথের ভাড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
ট্রেনের ভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে ট্রেনের ভাড়া যেন না বাড়ে, সরকারের পক্ষ থেকে সে চেষ্টা করা হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছিল। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ও পরিবহন মালিকদের দাবির পর সরকার কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়।