মা হওয়ার পর বদলেছে সৌন্দর্য নিয়ে ভাবনা, জানালেন ক্যাটরিনা
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
বিনোদন: বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
যশ রাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানাচ্ছে। এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় রানি ও তাঁর পরিবারের সঙ্গে নানা অনুষ্ঠানে দেখা গেছে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন রানি।
বাংলা চলচ্চিত্রজগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা। একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সংগীতেও প্রশিক্ষণ নিয়েছিলেন এই শিল্পী।
রানির অভিনয়জীবনের শুরুর সঙ্গেও মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রানির প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’-এ অভিনয়ের প্রস্তাব আসে তাঁর বাবার বন্ধু ও প্রযোজক সেলিম আখতারের মাধ্যমে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন, মায়ের পরামর্শেই তিনি অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষ্য, পরিবারের আর্থিক পরিস্থিতি কিছুটা ভালো করার প্রত্যাশা থেকেই মা তাঁকে অভিনয়ে উৎসাহিত করেছিলেন।
‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রানি মুখার্জি। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাঁকে।
কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মুখার্জি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং তাঁদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে।
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
রজনীকান্তের ‘জেলার ২’-এ ‘কান্তা’ চরিত্রে বিদ্যা বালানের প্রথম লুক প্রকাশ হয়েছে। নীল শাড়ি ও রহস্যময় অবতারে নজর কেড়েছেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।
মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলের সমালোচনা করেছেন পরিণীতি চোপড়া। তাঁর মতে, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক।
২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ আত্মজীবনী প্রকাশের পর ব্যক্তিগত সম্পর্কের নানা বিবরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইকের ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই মঞ্চে থাকবেন আন্তর্জাতিক তারকারাও।
‘ববি জাসুস’ নির্মাণের সময় বিনিয়োগকারীরা সরে যাওয়ায় নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংকঋণ নিয়েছিলেন দিয়া মির্জা।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’। এক দৃশ্যে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারে এই রেকর্ড।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী।
