বিনোদন

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আল্লু অর্জুন এর ‘রাকা’

বিনোদন: প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও দক্ষিণী নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামাটির একটি দৃশ্যে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করে এই রেকর্ড গড়া হয়েছে।

গত সোমবার নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিন উপলক্ষে বিষয়টি প্রকাশ করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লু অর্জুন ও অ্যাটলির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ গ্রহণের ছবিও প্রকাশ করা হয়।

সান পিকচার্সের ভাষ্য অনুযায়ী, একই সময়ে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার কোনো সিনেমায় এর আগে করা হয়নি। তাদের দাবি, এই প্রযুক্তিগত অর্জনের মাধ্যমে ভারতীয় সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে নতুন একটি মাইলফলক তৈরি করেছে।

রেকর্ড অর্জন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আল্লু অর্জুন বলেন, এটি পুরো দলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তাঁদের পরিশ্রম ও প্রচেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

ইতোমধ্যে নির্মাতারা একটি বিশেষ ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ৩৭ জন পারফর্মারকে কীভাবে একসঙ্গে রিয়েল-টাইমে ক্যাপচার করা হয়েছে, সেই প্রযুক্তিগত প্রক্রিয়ার কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে।

‘রাকা’র মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও রয়েছে তুঙ্গে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন আলোচনায় দাবি করা হচ্ছে, সিনেমাটিতে আল্লু অর্জুনকে চারটি ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে—দাদা, বাবা এবং দুই ছেলের ভূমিকায়। গল্পে ‘প্যারালাল ইউনিভার্স’ বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা থাকতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে এখনো নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সান পিকচার্স প্রযোজিত বড় বাজেটের এই সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরসহ আরও কয়েকজন তারকা।

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস রেকর্ড অর্জন করায় ‘রাকা’ নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। সিনেমাটির মুক্তির তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে এখন অপেক্ষা নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার।

Related News

মা হওয়ার পর বদলেছে সৌন্দর্য নিয়ে ভাবনা, জানালেন ক্যাটরিনা

মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।

‘জেলার ২’-এ বিদ্যা বালানের প্রথম লুক, ‘কান্তা’ চরিত্রে নতুন চমক

রজনীকান্তের ‘জেলার ২’-এ ‘কান্তা’ চরিত্রে বিদ্যা বালানের প্রথম লুক প্রকাশ হয়েছে। নীল শাড়ি ও রহস্যময় অবতারে নজর কেড়েছেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।

ক্যাটরিনাকে নিয়ে ট্রল, সমালোচকদের ‘অশিক্ষিত’ বললেন পরিণীতি

মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলের সমালোচনা করেছেন পরিণীতি চোপড়া। তাঁর মতে, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক।

আত্মজীবনী লিখে বিতর্কে নওয়াজউদ্দিন, সহ-অভিনেত্রীর ক্ষোভ

২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ আত্মজীবনী প্রকাশের পর ব্যক্তিগত সম্পর্কের নানা বিবরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

প্যারিস ফ্যাশন উইকে আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইকের ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই মঞ্চে থাকবেন আন্তর্জাতিক তারকারাও।

‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

‘ববি জাসুস’ নির্মাণের সময় বিনিয়োগকারীরা সরে যাওয়ায় নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংকঋণ নিয়েছিলেন দিয়া মির্জা।

ছয় বছর পর ওটিটিতে ‘মায়ার জঞ্জাল’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী।

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

Search