মা হওয়ার পর বদলেছে সৌন্দর্য নিয়ে ভাবনা, জানালেন ক্যাটরিনা
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
বিনোদন: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও র্যাম্পে হাঁটতে যাচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইকের আলোচিত আয়োজন ‘লে দেফিলে’-তে দেখা যাবে তাঁকে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে এবারের তারকাখচিত আয়োজন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিস আয়োজিত ‘লে দেফিলে’র এটি নবম আসর।
এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। আয়োজকদের পরিকল্পনায় নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ফলে এবারের ‘লে দেফিলে’ আয়োজনেও তাঁর উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
র্যাম্পে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তনকে আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রকাশ হিসেবে তুলে ধরছে আয়োজকরা। তাঁর উপস্থিতি ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এবারের আয়োজনের সঙ্গে নতুন সৌন্দর্যপণ্যের সংযোজনও থাকছে। ভারতীয় ত্বকের রঙের কথা বিবেচনায় রেখে লরিয়াল প্যারিস বাজারে আনছে নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’।
এই কালেকশনে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ থাকছে। এর মধ্যে ‘৪২৩ অডাসিয়াস রেড’ বিশেষভাবে আলোচনায় রয়েছে। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও এই রঙ দেখা যাবে বলে জানানো হয়েছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের আলোচিত আয়োজনগুলোর একটি হয়ে উঠেছে।
এবার ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক আন্তর্জাতিক তারকার।
প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার এই প্রত্যাবর্তন তাই শুধু র্যাম্পে হাঁটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ভারতীয় তারকার উপস্থিতিকেও নতুন করে সামনে আনছে।
মাতৃত্বের পর ত্বক ও সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গুরুত্ব দিচ্ছেন স্কিন ব্যারিয়ার, সুস্থতা ও আত্মবিশ্বাসে।
রজনীকান্তের ‘জেলার ২’-এ ‘কান্তা’ চরিত্রে বিদ্যা বালানের প্রথম লুক প্রকাশ হয়েছে। নীল শাড়ি ও রহস্যময় অবতারে নজর কেড়েছেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।
মাতৃত্বের পর ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলের সমালোচনা করেছেন পরিণীতি চোপড়া। তাঁর মতে, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক।
২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ আত্মজীবনী প্রকাশের পর ব্যক্তিগত সম্পর্কের নানা বিবরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
‘ববি জাসুস’ নির্মাণের সময় বিনিয়োগকারীরা সরে যাওয়ায় নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংকঋণ নিয়েছিলেন দিয়া মির্জা।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও অ্যাটলির ‘রাকা’। এক দৃশ্যে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচারে এই রেকর্ড।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী।
বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং নারীদের নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা।
