প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
বিনোদন: মুম্বাই বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। তবে বিমানবন্দরে প্রবেশের সময় পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানান তিনি। শান্তভাবে আলোকচিত্রীদের ওই ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধ করেন অভিনেত্রী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে আলোকচিত্রীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।’
ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পর ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ান মানুষী। আলোকচিত্রীদের জন্য পোজ দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। পরে বিমানবন্দরে প্রবেশের সময় কয়েকজন আলোকচিত্রী তাঁর পেছন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি নজরে আসার পরই নিজের আপত্তির কথা জানান অভিনেত্রী।
পেছন থেকে ছবি তোলার বিষয়ে কথা বললেও মানুষীর কণ্ঠে কোনো রাগ বা উত্তেজনা দেখা যায়নি। বরং শান্তভাবেই তিনি আলোকচিত্রীদের ওই ছবি প্রকাশ না করার অনুরোধ করেন।
এরপরও ক্যামেরার সামনে পোজ দেন মানুষী এবং হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে চলে যান। জানা গেছে, সেদিন দিল্লির উদ্দেশে মুম্বাই ছাড়ছিলেন তিনি।
বিমানবন্দরে তারকাদের ছবি তোলা বিনোদন জগতের পরিচিত দৃশ্য। তবে কোন পরিস্থিতিতে এবং কীভাবে ছবি তোলা হচ্ছে, তা নিয়ে মাঝেমধ্যেই তারকাদের আপত্তির কথা সামনে আসে।
কিছুদিন আগে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে অভিনেত্রীদের পেছন দিক থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে কথা বলেছিলেন সালমান খান। এ ধরনের ছবি দেখার এবং ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
এর আগেও জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রী আলোকচিত্রীদের তোলা কিছু ছবির ধরন নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
মানুষী ছিল্লার ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জেতেন। এরপর অভিনয়ে পা রাখেন বলিউডে। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও বিজ্ঞাপনের জগতেও নিয়মিত দেখা যায় তাকে।
বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনাটি আবারও তারকাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও প্রকাশ্যে ছবি তোলার সীমারেখা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
