পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।
সারাদেশ: দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে আসার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সমুদ্রও কিছুটা উত্তাল থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা অপেক্ষাকৃত কম থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যেও ২৪ ও ২৫ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসতে পারে।
বৃষ্টিপাত কমে যাওয়ার পর পরবর্তী প্রায় এক সপ্তাহ আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। এ সময়ে দেশের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা মৌসুম বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টিপাত হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।
মতলব উত্তরের মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
নড়াইলের লোহাগড়ায় গোপন অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্ল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় আসামিপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী।
শিশুদের শিক্ষা, অধিকার, স্বাস্থ্য ও সমতার বার্তা নিয়ে ২৪ সেপ্টেম্বর পালিত হচ্ছে মীনা দিবস। ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম সম্প্রচারিত মীনা এখনও শিশুদের কাছে জনপ্রিয়।
শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন ৮১ বছর বয়সে মারা গেছেন। প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে ছড়া, গল্প, গান ও শিশুতোষ গ্রন্থ রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন সপ্তাহ পর শাকিল খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা তদন্তাধীন।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন শাহেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
