পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত করে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা জীবনের বিভিন্ন দিক, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও মনোযোগ দিয়ে পড়াশোনার গুরুত্ব তুলে ধরা হয়।
কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ-এর সভাপতিত্বে এবং প্রভাষক এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান, গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজিজুল ইসলাম ও সুবর্ণা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষাজীবন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।
নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।
নড়াইলের লোহাগড়ায় গোপন অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্ল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় আসামিপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী।
দেশের বিভিন্ন স্থানে আগামী দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
শিশুদের শিক্ষা, অধিকার, স্বাস্থ্য ও সমতার বার্তা নিয়ে ২৪ সেপ্টেম্বর পালিত হচ্ছে মীনা দিবস। ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম সম্প্রচারিত মীনা এখনও শিশুদের কাছে জনপ্রিয়।
শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন ৮১ বছর বয়সে মারা গেছেন। প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে ছড়া, গল্প, গান ও শিশুতোষ গ্রন্থ রচনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন সপ্তাহ পর শাকিল খান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা তদন্তাধীন।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন শাহেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
