সারাদেশ

লালমনিরহাটে লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে ‘স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে স্টোরপাড়া হরিজন যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। এ সময় তিনি মাদকমুক্ত আলোকিত লালমনিরহাট গঠনে বাঁসফোর সম্প্রদায়ের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে যুবদের এগিয়ে আসার ওপর জোর দেন।

লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ কিসমত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজমুল হোসেন প্রামানিক, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর ছাত্রদল নেতা নাহিদ হাসান নির্ঝর।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, নানা অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট বিনোদনের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮টি শক্তিশালী দল অংশ নেয়। উদ্বোধনী খেলাটি উপভোগ করতে সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের মানুষের ঢল নামে।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে স্টোরপাড়া হরিজন কলোনীর শ্রী শ্রী সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজু বাঁসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঘুগলু বাঁসফোর, বাংলাদেশ বাঁসফোর হরিজন কল্যাণ পরিষদের উপদেষ্টা বড় চন্দ্র বাঁসফোর ও শ্রী বাটুল বাঁসফোরসহ ১৫টি বাঁসফোর সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Related News

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

গজরা ইউপি নির্বাচনে রাজুরকান্দি গ্ৰামবাসীর সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের

মতলব উত্তরের গজরা ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের সমর্থনে রাজুরকান্দিতে মতবিনিময় সভা।

মতলব উত্তরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

ষাটনল লঞ্চঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন নামের যুবক নিখোঁজ। মুকবিল-২ লঞ্চ ও দুই স্টাফ আটক।

মতলবে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখা উদ্বোধন

মতলব দক্ষিণ দেওয়ান সুপার মার্কেটে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার উদ্বোধন।

মতলব উত্তরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামের এক শিশুর মৃত্যু।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

মোগলহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

পাইকগাছায় বিধবা মহিলা’র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ

খুলনার পাইকগাছায় গভীর রাতে বিধবা নারী সান্তনা দাশকে হাতুড়িপেটার ঘটনায় থানায় অভিযোগ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস।

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।

Search