সারাদেশ

মতলব উত্তরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত (৫) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সিফাত উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামের ফারুক প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় শিশু সিফাত। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে সিফাতকে উদ্ধার করেন। দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

Related News

কুবি শিক্ষকের সন্তান অপ্রতিম হত্যায় পরিবর্তন আইও, নতুন দায়িত্বে রাজিব আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন। পরিদর্শক রাজিব আহমেদকে নতুন দায়িত্ব প্রদান।

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

গজরা ইউপি নির্বাচনে রাজুরকান্দি গ্ৰামবাসীর সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের

মতলব উত্তরের গজরা ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের সমর্থনে রাজুরকান্দিতে মতবিনিময় সভা।

মতলব উত্তরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

ষাটনল লঞ্চঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন নামের যুবক নিখোঁজ। মুকবিল-২ লঞ্চ ও দুই স্টাফ আটক।

মতলবে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখা উদ্বোধন

মতলব দক্ষিণ দেওয়ান সুপার মার্কেটে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার উদ্বোধন।

লালমনিরহাটে লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

মোগলহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

পাইকগাছায় বিধবা মহিলা’র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ

খুলনার পাইকগাছায় গভীর রাতে বিধবা নারী সান্তনা দাশকে হাতুড়িপেটার ঘটনায় থানায় অভিযোগ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস।

Search