রাজনীতি

কেউ কেউ ‘এক বনের এক বাঘ’ সাজতে চান: চাঁদপুরে এমপি ফরিদ আহম্মেদ মানিক

কেউ কেউ লংমার্চের বক্তব্য দিয়ে ‘এক বনের এক বাঘ’ সাজতে চান এবং একেক জায়গায় একেক ধরনের বক্তব্য দিয়ে স্বঘোষিত নেতা হয়ে উঠছেন বলে কড়া মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুরে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফরিদ আহম্মেদ মানিক বলেন:
“চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে যারা যোগ দিচ্ছেন, তাদের উদ্দেশে বলতে চাই—তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে কোনো নিষিদ্ধ ঘোষিত নেতার স্থান হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের এ ধরনের অন্যায় দাবির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যা যা করার প্রয়োজন, চাঁদপুরের জনগণকে সাথে নিয়ে তা-ই করা হবে।”
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Related News

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ দোয়া

মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে ফৈলাকান্দি এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি

মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই উদ্যোগের লক্ষ্য।

ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবিতে তিন দিনব্যাপী এ কাউন্সিল চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, চেয়ারম্যানের ব্যয়সীমা ১০ লাখ টাকা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার ও সদস্য প্রার্থীর ৫ হাজার টাকা করেছে ইসি। নির্দলীয় প্রতীকে ভোট, ১৫ শতাংশ ভোটের শর্ত এবং চেয়ারম্যানের ১০ লাখ টাকা ব্যয়সীমাসহ নতুন বিধান।

মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বাধা দেব: শফিকুর রহমান

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে বিরোধিতা ও বাধা দেওয়ার কথা জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

জ্বালানি সংকটের মধ্যে রংপুরের লংমার্চে সাড়ে চারশো গাড়ি অংশ নেয় এবং এর কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে তৎপর সম্ভাব্য প্রার্থীরা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।

মাহবুবা হাকিমের হলফনামা নিয়ে অভিযোগ পেলে দেখবে ইসি

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।

Search