চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান ও লাল কার্ড
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
শিক্ষাঙ্গন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব উপযোগী স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে। এর একটি হলো বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ (OPEX) মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন। অন্যটি হলো শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা।
প্রতিষ্ঠানের অবকাঠামো ও উপযোগিতা বিবেচনা করে এ উদ্যোগ বাস্তবায়নের কথা বলা হয়েছে।
সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই অংশ হিসেবে সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ও অন্যান্য উপযোগী স্থাপনা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যেও এটি ভূমিকা রাখবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যাচাই শেষে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ শুরু হয়েছে। এতে বিদেশে অবস্থানরত ৩৫ জনসহ মোট ১৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। সাফল্যের আনন্দের পাশাপাশি শিক্ষার্থীরা তুলে ধরেছে সংগ্রাম ও ভবিষ্যৎ স্বপ্নের কথা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কনসার্ট চলাকালে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দুজনকে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
