পাকিস্তানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। টিটিপি হামলার দায় স্বীকার করেছে বলে দাবি।
আন্তর্জাতিক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি বিমান দুর্ঘটনায় দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাটালাই তিয়েন্দে এবং লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। তিয়েন্দে দেশটির সামরিক আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর লিকুলিয়া ছিলেন সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে জানান, দুই জেনারেলের পাশাপাশি প্রতিনিধি দলের ১২ সদস্য ও বিমানের ক্রুরাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকভিট শহর থেকে রাজধানী কিনশাসার দিকে ফিরছিল। পথে কারিগরি সমস্যার পর কেঞ্জে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র এফোমি একেঙ্গে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রিফোঁ কিন-কিয়ে মুলুম্বা জানিয়েছেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনার কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলছে। এসব গোষ্ঠীর মধ্যে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীরাও রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে এম২৩সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির সামরিক বাহিনী ওই অঞ্চলে অভিযান চালিয়ে আসছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। টিটিপি হামলার দায় স্বীকার করেছে বলে দাবি।
ভারতের রাঁচিতে মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে মেঝেতে ঘুমিয়ে পড়ে একটি বানর। পরে উদ্ধারকারী দল গিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে।
ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় তদন্তে বিশেষ দল গঠন করেছে পুলিশ।
ইরান পূর্ণাঙ্গ ও বহুমাত্রিক যুদ্ধের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের কথাও বলেন তিনি।
টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিতে সড়ক ও বাড়িঘর প্লাবিত হয়েছে।
ইরানের সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যে জলপথটিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমেছে। Wall Street Journal জরিপে অনুমোদন ৩৭ শতাংশ এবং Reuters/Ipsos জরিপে ৩২ শতাংশে নেমেছে।
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ইসলামাবাদ পদযাত্রা ঠেকাতে হাজারও কনটেইনারের প্রাচীর ও ২২ হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান সরকার।
