রাজনীতি

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে মধ্যরাতে হামলা ও ভাঙচুর: জামায়াত আমির

ঢাকা: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।’

ঘটনার বিবরণ দিয়ে শফিকুর রহমান জানান, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালায়। সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর একটি রহস্যজনক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এ ধরনের একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করতে হবে।

সরকারের স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একদিকে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে খোদ স্বাস্থ্যসেবা কেন্দ্রেই এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে। এ ঘটনায় জড়িতদের ছাড় না দিয়ে কঠোর শাস্তির মুখোমুখি করার দাবি জানান তিনি।

Related News

‘কিছুদিন পর বিএনপির জীবন বিএনপিই নেবে’: সারজিস আলম

বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে এনসিপির সারজিস আলম বলেছেন, ‘কিছুদিন পর বিএনপিই বিএনপির জীবন নেবে।’ ফেসবুক পোস্টে লুট, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: শফিকুর রহমান

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

সততা-আমানতদারি-জবাবদিহিতাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি: হামিদুর রহমান

রাষ্ট্র পরিচালনায় সততা, আমানতদারিতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

চাকরি পেতে নেতার ফোন কেন: নাসীরুদ্দীন পাটওয়ারীর

সরকারি চাকরিতে মেধার বদলে রাজনৈতিক পরিচয়, সুপারিশ ও প্রভাবশালী নেতার ফোনের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

৫ দিনের জাতিসংঘ ও নিউ ইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউ ইয়র্কে সফল কূটনীতি, ওয়াল স্ট্রিট বৈঠক ও বিশ্বনেতাদের সাথে আলোচনার পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেউ কেউ ‘এক বনের এক বাঘ’ সাজতে চান: চাঁদপুরে এমপি ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিতদের কড়া হুশিয়ারি দিলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ দোয়া

মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে ফৈলাকান্দি এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি

মাদক ও জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই উদ্যোগের লক্ষ্য।

Search