মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে মধ্যরাতে হামলা ও ভাঙচুর: জামায়াত আমির
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।
চট্টগ্রাম: সততা, আমানতদারিতা ও জবাবদিহিতাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে নগরের দেওয়ানবাজার কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাঁচলাইশ, ব্যাংকার্স ও চিকিৎসক থানাসহ বিভিন্ন থানার রুকনদের নিয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
হামিদুর রহমান আজাদ বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা, পেশাগত উৎকর্ষতা ও জ্ঞানের গভীরতা প্রয়োজন। দায়িত্ব যত বড়, জবাবদিহিতাও তত বেশি। তাঁর বক্তব্য অনুযায়ী, রাষ্ট্র পরিচালনায় কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারেন না।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা শুধু রাজনৈতিক বিষয় নয়। এ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন রয়েছে। আমলাদের পাশাপাশি বিভিন্ন পেশার যোগ্য ও অভিজ্ঞ মানুষকে রাষ্ট্র পরিচালনার কাজে সমন্বিতভাবে যুক্ত করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের এই নেতা বলেন, জবাবদিহিতা ও আমানতদারিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সুনির্দিষ্ট নীতি, দক্ষ জনবল, পরিকল্পনা, পদ্ধতি এবং কর্মসূচি বা প্রকল্প প্রয়োজন। একই সঙ্গে সততা, নৈতিকতা, আমানতদারিতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার মতো বিষয়গুলোকে শক্তিশালী করতে হবে।
হামিদুর রহমান আজাদের ভাষ্য, রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো নাগরিকের অধিকার, নিরাপত্তা, সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা। তা না হলে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়বে।
বক্তব্যে জামায়াতে ইসলামী নিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও আস্থা বাড়ছে বলে দাবি করেন হামিদুর রহমান আজাদ। তাঁর মতে, সংগঠনের নেতাকর্মীদেরও সেই অনুযায়ী কাজ করতে হবে।
শিক্ষাশিবিরে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সংগঠনের দায়িত্বশীলদের করণীয় নিয়েও শিক্ষাশিবিরে আলোচনা হয়।