দুইবার গ্র্যামিজয়ী জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসনের মৃত্যু
দুইবার গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসন ৭০ বছর বয়সে মারা গেছেন। চার দশকের বেশি সময়ের সংগীতজীবনে জ্যাজ, ব্লুজ, ফোক ও পপ সংগীতে বিশেষ অবদান রাখেন তিনি।
বিনোদন: শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান পাঠানো ১০ হাজার টাকা শেষ পর্যন্ত গ্রহণ করেননি তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো অর্থ রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নিতে অস্বীকৃতি জানান তিনি।
রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য কয়েক দিন আগে এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। তবে অর্থটি তাঁর হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জায়েদ খানের আর্থিক সহায়তার খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিরক্ত হন রিফাত।
শুক্রবার রাতে রিফাত চৌধুরী জানান, তিনি শুনেছেন জায়েদ খান একজনের মাধ্যমে তাঁর জন্য কিছু টাকা পাঠিয়েছেন। তবে সেই টাকা তখনও তাঁর হাতে পৌঁছায়নি এবং বিষয়টি নিয়েও তাঁকে নিশ্চিতভাবে জানানো হয়নি।
এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, জায়েদ খান তাঁকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। পরে জানা যায়, জায়েদ খান তাঁর জন্য ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শনিবার সেই অর্থ পৌঁছে দেওয়া হলেও তা গ্রহণ করেননি রিফাত।
শারীরিক অসুস্থতা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি।
হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতে থাকতে হয়েছিল তাঁকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাঁকে একটি কেবিনে নেওয়া হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তাঁর ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
অভিনয়েও দীর্ঘদিনের পরিচিতি রয়েছে রিফাতের। ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।
দুইবার গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসন ৭০ বছর বয়সে মারা গেছেন। চার দশকের বেশি সময়ের সংগীতজীবনে জ্যাজ, ব্লুজ, ফোক ও পপ সংগীতে বিশেষ অবদান রাখেন তিনি।
পছন্দের নায়ক-নায়িকার নাম বলতে গিয়ে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপির সঙ্গে নিজের নামও যোগ করেছেন অপু বিশ্বাস। নায়কদের তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।
‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান। পুরস্কারটি প্যারাঅলিম্পিয়ানদের উৎসর্গ করেছেন তিনি।
মুম্বাই বিমানবন্দরে পেছন দিক থেকে ছবি তোলায় আপত্তি জানিয়েছেন মানুষী ছিল্লার। আলোকচিত্রীদের শান্তভাবে ওই ছবি মুছে দেওয়ার অনুরোধ করেন অভিনেত্রী।
পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপে অবকাশ কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। হলুদ পোশাকে সমুদ্রসৈকতে ঘোরার ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সন্তান জন্মের সময় প্রচুর রক্তক্ষরণ ও দীর্ঘ পুনরুদ্ধারের কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন রিচা চাড্ডা। ‘গার্লস উইল বি গার্লস’ ও ‘মুসাফিরি’ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে বলে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তবে তাঁর মতে, দর্শক এখনো পর্দায় সত্যিকারের অভিজ্ঞতা দেখতে চায়।
সুনীল শেঠি জানিয়েছেন, গ্লুটেন তাঁর শরীরে সমস্যা তৈরি করে। গ্লুটেন-সম্পর্কিত সমস্যায় পেটের অস্বস্তি, র্যাশ, ক্লান্তি ও মাথাব্যথাসহ কী কী উপসর্গ দেখা দিতে পারে জেনে নিন।
