রাজনীতি

আওয়ামী লীগ নেতারা পালিয়ে ভারতে বসে হুমকি দিচ্ছেন: ইকবাল হাসান

সিরাজগঞ্জ: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকার পতনের যে হুঙ্কার দিচ্ছেন, তা দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্পষ্ট করে বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ীই সরকার তার দায়িত্ব পালন করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ইসলামিয়া কলেজ মাঠে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমি সরকারের মন্ত্রী; কিন্তু আমি ক্ষমতার অপব্যবহার করি না, করতে জানিও না, শিখিও নাই। এটাই আমাদের রাজনীতি। তবে আপনারা যদি আঘাত করেন, তবে এক গালে চর দিলে দুই গালে কষে চর মারব।’

দায়িত্ব নেওয়ার পর সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পরপরই মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হয়, যার ফলে জ্বালানি সরবরাহকারী দেশগুলো তেল দেওয়া বন্ধ করে দেয়। আমরা অতি উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি করে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। এরপর সরবরাহের মেশিনে আগুন লাগার মতো ঘটনা ঘটলেও আমরা সর্বোচ্চ দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছি।’

এ সময় জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জামায়াতকে ভালোভাবে চিনি। অভ্যুত্থানের পর দেখলাম অতীতে যারা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগে ছিল, তারাই হঠাৎ করে বিপ্লবী বনে গেছে।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমা রেজা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Related News

সালমানের স্টুডিও ভাঙচুর ঘটনা না জেনে মন্তব্য করেছেন’ রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

সালমানের স্টুডিও ভাঙচুরে শফিকুর রহমানের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি শিগগির মুক্তি পাবে: নাহিদ ইসলাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।

রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফেরাতে সাংবাদিকদের কাজ করার আহ্বান

সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: ড.মঈন খান

সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে সহায়তা দেওয়া হয়।

পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে সর্বোচ্চ ভোটে অ্যাম্বাসেডর ডা. তৌহিদুর রহমান আউয়াল

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল।

Search