সারাদেশ

জাগরিত চোখে স্বপ্ন দেখে গন্তব্যে পৌঁছাতে হবে: আবদুল হাই

সাভার: জীবনের পথে হাজারো প্রতিকূলতা থাকলেও কোনো প্রাচীরই অতিক্রমের অযোগ্য নয় উল্লেখ করে শিক্ষার্থীদের জাগ্রত চোখে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন যুগান্তর সম্পাদক ও বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পনা ও প্রবল আত্মবিশ্বাসের মাধ্যমেই কেবল সেই স্বপ্নকে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।

শনিবার ঢাকার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল সেমিস্টার-২০২৬-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

বীর মুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার তাঁর বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের রক্ত ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘তরুণ ও শিক্ষার্থীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে। মাথার ওপর গুলির শব্দ ও টিয়ার শেলের ধোঁয়ার মধ্যেও সহযোদ্ধার জন্য পানি নিয়ে ছুটে যাওয়া বা রাজপথে প্রাণ দেওয়া কিশোরদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়।’ জুলাইয়ের অর্জন ধরে রাখতে তরুণদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে কবি আবদুল হাই শিকদার বলেন, ‘স্বপ্ন কোনো নিছক কল্পনার রঙিন পাখি নয়, বরং জেগে থাকা মানুষের অন্তরে জ্বলে থাকা একটি দীপশিখা। নিদ্রিত চোখের অর্থহীন স্বপ্ন মানুষকে কোথাও নিয়ে যায় না, কিন্তু জাগ্রত চোখের লক্ষ্যই মানুষকে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে দেয়।’ তাই প্রতিটি শিক্ষার্থীকে জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মানারাত স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬-এর আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মোজাম্মেল হক ও প্রফেসর ড. এম উমার আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Related News

নৌকায় নৌকায় বেচাকেনা, বৈঠাকাটার ভাসমান হাট যেন বাংলার ভেনিস

পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান হাটে নৌকায় নৌকায় চলে কৃষিপণ্যের বেচাকেনা। সপ্তাহে দুই দিন বসা এই হাটে প্রতি হাটে প্রায় কোটি টাকার পণ্য কেনাবেচা হয়।

বেটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে সদস্যপদ বাতিল করা হবে: বেসিস

ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বেসিস। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বরিশালে সদর উপজেলা বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, নদীকেন্দ্রিক পর্যটন ও আবাসন ব্যবস্থার ওপর জোর। বক্তৃতায় 

সিন্ডিকেটের কারসাজিতে ফের ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল

সয়াবিন তেলের দাম আরও বাড়াতে মিলগেট থেকে সরবরাহ কমিয়ে দিয়েছে একটি সিন্ডিকেট। খুচরা বাজারে তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে তেল।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব।

র‍্যাব বিলুপ্তির পর আত্মপ্রকাশ ঘটে ‘এসআরবির’

র‌্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে কার্যক্রম শুরু করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে কাঠামোগত পরিবর্তন না থাকায় নিষেধাজ্ঞার ঝুঁকি ও আন্তর্জাতিক নজরদারি নিয়ে শঙ্কা রয়েছে।

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি মেম্বার লাঞ্ছিত

নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে বখাটে হাসিব।

Search