রাজনীতি

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: ড.মঈন খান

নরসিংদী: সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের সার্বিক উন্নয়নকে মুখ্য বিবেচনায় রেখেই বর্তমান বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং তারা আইনের শাসন ও সুশাসনে বিশ্বাসী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে কোনো কোনো গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং তা অত্যন্ত সচেতনতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী নিজ হাতে বেদে ও হরিজন সম্প্রদায় এবং ডাঙ্গা ইউনিয়নের দরিদ্র নারীদের মাঝে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে বেশ কিছু দুস্থ ব্যক্তি, সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে আর্থিক সহায়তা এবং স্থানীয় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতীসহ স্থানীয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related News

আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।

সালমানের স্টুডিও ভাঙচুর ঘটনা না জেনে মন্তব্য করেছেন’ রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

সালমানের স্টুডিও ভাঙচুরে শফিকুর রহমানের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি শিগগির মুক্তি পাবে: নাহিদ ইসলাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।

রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফেরাতে সাংবাদিকদের কাজ করার আহ্বান

সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।

Search