বরিশালের নিখোঁজ সিভিল জজ শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার
বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
সারাদেশ: সিন্ডিকেটের কারসাজিতে দেশের ভোজ্যতেলের বাজার আবারও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারকে বেকায়দায় ফেলে সয়াবিন তেলের দাম লিটারে আরও অতিরিক্ত ছয় টাকা হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে মিলগেট থেকেই এক ও দুই লিটারের বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ডিলারদের হাত ঘুরে খুচরা বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে এবং ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরকার নির্ধারিত দাম কাগজে-কলমে বহাল থাকলেও কারসাজির দায়ে খোলা সয়াবিন তেল বর্তমানে প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত দামের চেয়ে পুরো ১৫ টাকা বেশি। নতুন করে সরকারিভাবে দাম বাড়ানোর কোনো ঘোষণা না এলেও অসাধু চক্রের পকেট ভরতে ভোক্তাদের চড়া দাম গুনতে হচ্ছে। রাজধানীর নয়াবাজার ও জিনজিরা কাঁচাবাজারের বিভিন্ন মুদি দোকানে এক ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেলের তীব্র ঘাটতি পরিলক্ষিত হয়েছে। ব্যবসায়ীদের মতে, চাহিদা অনুযায়ী ডিলাররা তেল সরবরাহ না করায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
এর আগে গত ১১ জুলাই বিশ্ববাজারের দোহাই দিয়ে ভোজ্যতেলের দাম লিটারে ৮ থেকে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রিফাইনার্স অ্যাসোসিয়েশন। পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর সরকার বোতলজাত এক লিটার সয়াবিন তেলে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা ও খোলা সয়াবিন তেলে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করে। কিন্তু ব্যবসায়ীরা তাদের পূর্ণ দাবি অনুযায়ী দাম না পাওয়ায় এখন ফের সরবরাহ কমিয়ে সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, দেশের হাতে গোনা ৪-৫টি বড় কোম্পানি বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করে। বাড়তি মুনাফার লোভে তারা বিভিন্ন সময়ে সরবরাহ কমিয়ে বাজার অস্থিতিশীল করে তোলে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্যসংক্রান্ত টাস্কফোর্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের অজুহাতে ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ানোর দাবি জানালেও বর্তমানে দেশে তেলের কোনো সংকট নেই। মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দেয়, তবে বিষয়টি খতিয়ে দেখে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে আগের ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব সুরাহা না হতেই পুরোনো ব্যক্তিদের দিয়ে পুনরায় হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন অনিয়মের অভিযোগ উঠেছে।
বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।
