বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন
বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।
খুলনা: খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুস সবুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয় লোকজন মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরের মধ্যে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ওসি আব্দুস সবুর খান জানান, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাপ্পিকে গুলি করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন এবং মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।
কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।
নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।
মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের মাসিক সম্মানি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।
কুমিল্লার লালমাই পাহাড়ে আইফোনের লোভে সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিমকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।
