বিনোদন

দশম জন্মদিনে কক্সবাজারে স্পেশাল ট্রিপে শাকিব-অপুর ছেলে জয়

বিনোদন: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স দশ বছর পূর্ণ হলো। জন্মদিনে বাবা-মায়ের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছাবার্তায় সিক্ত হওয়ার পর, ছেলেকে বিশেষ উপহার হিসেবে কক্সবাজারে নিয়ে গেছেন ঢাকাই সিনেমার ‘কুইন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস।

ছেলের দশম জন্মদিনটিকে আরও বেশি স্মরণীয় ও আনন্দদায়ক করে তুলতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন এই চিত্রনায়িকা। নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

ফেসবুকে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মা ও ছেলে। এ সময় অপু বিশ্বাসের পরনে ছিল আকর্ষণীয় গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। অন্যদিকে, ছোট্ট জয় পরেছিল কালো টি-শার্ট, কালো প্যান্ট, চোখে রোদচশমা এবং মুখে কালো মাস্ক। ছবিটি শেয়ার করে ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অপু লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।

এর আগে গত রোববার জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা।’

এতে পিছিয়ে ছিলেন না ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি সুন্দর ছবি শেয়ার করে তিনি আদুরে বার্তায় লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করলেও ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি গোপন রেখেছিলেন শাকিব ও অপু। পরবর্তীতে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর থেকেই নেটিজেন ও ভক্তদের কাছে দারুণ জনপ্রিয় ও চর্চিত তারকা-পুত্র হিসেবে পরিচিতি লাভ করে জয়।

Related News

‘মোটি’ লেখা ব্লাউজ পরে কটাক্ষের জবাব স্বরা ভাস্করের

সন্তান জন্মের পর শরীর নিয়ে কটাক্ষের জবাব দিতে ‘রাইজ অ্যান্ড ফল’-এর প্রিমিয়ারে ‘মোটি’ লেখা ব্লাউজ পরে হাজির হলেন স্বরা ভাস্কর।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য: সাদিয়া আয়মান

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। হামলার কারণ নিয়ে সালমানের অভিযোগ ও পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

অস্কারে বাংলাদেশের হয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’।

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা চাঁদাবাজি নয়:জানাল পুলিশ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের আসল কারণ জানিয়েছে পুলিশ। চাঁদাবাজি নয়, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা নিলেন না রিফাত চৌধুরী

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর জন্য জায়েদ খান পাঠানো ১০ হাজার টাকা শনিবার পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করেননি রিফাত।

দুইবার গ্র্যামিজয়ী জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসনের মৃত্যু

দুইবার গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন জ্যাজশিল্পী ক্যাসান্দ্রা উইলসন ৭০ বছর বয়সে মারা গেছেন। চার দশকের বেশি সময়ের সংগীতজীবনে জ্যাজ, ব্লুজ, ফোক ও পপ সংগীতে বিশেষ অবদান রাখেন তিনি।

পছন্দের নায়ক নায়িকার তালিকায় নিজেকেও রাখলেন অপু

পছন্দের নায়ক-নায়িকার নাম বলতে গিয়ে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপির সঙ্গে নিজের নামও যোগ করেছেন অপু বিশ্বাস। নায়কদের তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে আবেগপ্রবণ: কার্তিক

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান। পুরস্কারটি প্যারাঅলিম্পিয়ানদের উৎসর্গ করেছেন তিনি।

Search