মানবতাবিরোধী মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরের মধ্যে
শতাধিক গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মানবতাবিরোধী মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। পাঁচ দিনের সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। সফরে ২৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ভাষণ। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ।
ভাষণে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্ক সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। রোহিঙ্গা সংকট নিয়েও জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এর আগে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি, দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান এবং সফরের অর্জন ও আলোচনার বিষয়গুলো তুলে ধরা হতে পারে।
জাতিসংঘের ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং ৭ সেপ্টেম্বর ২০২৭ শেষ হওয়ার কথা। এবারের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শতাধিক গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মানবতাবিরোধী মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।
দুই দেশের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা থাকবেন তালিকায়।
সবার মতামত নিয়ে এমন সাইবার সুরক্ষা আইন করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যাতে সমাজের সব স্তরের মানুষ সুরক্ষা পায় এবং সাংবাদিকরা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন।
বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ এবং দেশে অস্ত্রোপচারে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস।
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। অবিলম্বে পরিস্থিতির উন্নতির আহ্বান জানানো হয়েছে।
আইএফআইসি ব্যাংক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নিয়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নভেম্বরের তৃতীয় সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া।
