সারাদেশ

বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

মো: জিয়াউদ্দিন বাবু বরিশাল ব্যুরো

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সহযোগিতায় সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার প্রধান অতিথির বক্তৃতা করেন।

তিনি তাঁর বক্তৃতায় বলেন, আইনের শাসন, মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা একটি আদর্শ ও কল্যাণরাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তথ্যপ্রাপ্তির অধিকার বাকস্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ এবং জনগণের ক্ষমতায়নের অন্যতম কার্যকর মাধ্যম।

নাগরিকদের অধিকারের কথা তুলে ধরে বলেন, জনগণের কাছে যত বেশি তথ্যপ্রবাহ পৌঁছাবে, ততই বাড়বে সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহি। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনসেবার মান উন্নত হবে। তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ, অনিয়ম চিহ্নিতকরণ এবং নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

তথ্যের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Related News

মেঘনায় ট্রলারডুবি চার দিন পর উদ্ধার হেলাল উদ্দিনের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।

বুড়িমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে  নিহত ৭ আহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।

খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি, চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট

সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।

Search