তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী
২০২৩ সালে ম্যাথিয়াস বোকে বিয়ের পর প্রায় তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বললেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়।
বিনোদন: প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুলে চারপাশ সেজেছে নতুন রূপে। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিয়ে সরব নেটিজেনরা।
এই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। শরতের আমেজ উপভোগ করতে কাশবনে গিয়ে প্রকৃতির স্নিগ্ধতায় নিজেকে মেলে ধরেছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী।
ছবিগুলোতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন পূজা। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন তিনি।
ছবির সঙ্গে শরৎকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’
শরৎ এলেই বাঙালির মনে জেগে ওঠে দুর্গাপূজার আমেজ। পূজার ক্যাপশনেও ফুটে উঠেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি।
কাশবনে অভিনেত্রীর ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ মন্তব্য করেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আবার কেউ লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’
অনেকেই অভিনেত্রীকে আগাম পূজার শুভেচ্ছাও জানিয়েছেন। পোস্ট প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।
এদিকে অভিনয়ে বর্তমানে কিছুটা নীরব সময় পার করছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরে তাকে দেখা যায়নি।
সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগেই। নতুন কোনো কাজ নিয়ে কবে পর্দায় ফিরছেন, তা এখনো জানাননি এই অভিনেত্রী।
২০২৩ সালে ম্যাথিয়াস বোকে বিয়ের পর প্রায় তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বললেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্ব বক্স অফিসে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন শীর্ষ বাজারে রয়েছে। স্থানীয় সিনেমা, অ্যানিমেশন ও হলিউডের বড় চলচ্চিত্রে সরব বিশ্ব সিনেমার বাজার।
বছরে আড়াই হাজারের বেশি সিনেমা তৈরি করে নলিউড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রশিল্প। ডিভিডি থেকে ইউটিউব ও ওটিটি—কীভাবে নাইজেরিয়ার সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে পড়ল, সেই গল্প।
সন্তানকে রেখে প্রথমবার মুম্বাই যাওয়ার সময় বিমানে টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মাতৃত্ব, মায়ের অপরাধবোধ ও পেশাজীবন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
দীর্ঘ বিরতির পর সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে নতুন প্রজেক্টে অভিনয় করতে যাচ্ছেন প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। নির্মাতা সন্দীপ রায়ের কাজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন টেলর সুইফট। ২০২৬ সালের আয়োজনে নতুন সম্মাননা পাওয়ার পর তাঁর মোট ভিএমএ পুরস্কার দাঁড়িয়েছে ৩৩টি।
শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন বাবা-মা।
দশম জন্মদিন উপলক্ষে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কক্সবাজারে অবকাশ যাপনে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব-অপু।
