সারাদেশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার দায়িত্বশীল সমাবেশ ও আলোচনা সভা

​লালমনিরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা সভাপতি-সেক্রেটারি সমন্বয়ে এক দায়িত্বশীল সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সংগঠনের লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সহ-অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রাব্বানী।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি শ্রমজীবী মানুষদের সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বের মাধ্যমেই কেবল বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব।

​সমাবেশের সভাপতি রেনায়েল আলম তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে উপস্থিত প্রতিটি স্তরের দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে ভূমিকা রাখতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমাদের এই সংগ্রাম অবিরাম অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাতেন। এছাড়া জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের, উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, আলাউল ইসলাম ফাতেমি, কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী ও সেক্রেটারি আতাউর রহমান অনুষ্ঠানে বিশেষ বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

​আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট শহর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন, আদিতমারী থানার প্রধান উপদেষ্টা মাওলানা হায়দার আলী, কালীগঞ্জ থানা উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন, শহর শাখার উপদেষ্টা জনাব নিয়াজ আহমেদ রেজা, সাবেক জেলা সভাপতি মাওলানা আলী আজম ও সাবেক জেলা সেক্রেটারি সোহেল পারভেজ।

​এছাড়া পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, সদর থানা ও শহর শাখা সহ লালমনিরহাট জেলার বিভিন্ন থানার সভাপতি ও সেক্রটারিবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​সমাবেশটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্র, অঞ্চল, জেলা ও থানার দায়িত্বশীল এবং উপদেষ্টাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সাথে মেহমান আপ্যায়ন, খাদ্য, ডেকোরেশন ও শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলসহ শ্রমিক, ছাত্র, যুব বিভাগ ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

Related News

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।

লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড, জব্দকৃত সার কৃষকদের মাঝে সার বিতরণ

লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Search