সারাদেশ

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নি’হ’ত

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল ব্যুরো

স্বপ্ন ছিল একসঙ্গে পথচলার, সামনে ছিল জীবনের নতুন অধ্যায়। কিছুদিন আগেই তিন বন্ধু একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই বন্ধুত্বের পথচলা থেমে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন তরুণ বন্ধু।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে পড়ে। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান তিনি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। মুহূর্তেই সড়কে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম তিন তরুণের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ লালন ফকির নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
একসঙ্গে এসএসসি পরীক্ষায় বসা তিন বন্ধুর এমন করুণ মৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে বয়সে তাদের সামনে ছিল নতুন স্বপ্ন, উচ্চশিক্ষা আর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা, সেই বয়সেই সড়কের মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল তিনটি তরতাজা প্রাণ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, বাসটির চালক ও হেলপারকে শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Related News

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার দায়িত্বশীল সমাবেশ ও আলোচনা সভা

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান।

পাইকগাছায় সিএস ও নেটওয়ার্কের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা

পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী।

মেঘনায় ট্রলারডুবি চার দিন পর উদ্ধার হেলাল উদ্দিনের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশালেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।

নড়াইলে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।

বুড়িমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে  নিহত ৭ আহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।

Search