সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাছ ব্যবসায়ীর বাড়িতে ২৫-৩০টি ককটেল একসঙ্গে বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি দুর্গম চরাঞ্চলের বাড়ির শয়নকক্ষে একসঙ্গে ২৫ থেকে ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই আকস্মিক ও শক্তিশালী বিস্ফোরণে ঘরটির দেওয়াল ধসে পড়ার পাশাপাশি টিনের চাল সম্পূর্ণ উড়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের নয়রশিয়া (মুসা মাওলানাপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই বাড়ির লোকজন সপরিবারে পালিয়ে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ জানান, মাছ ব্যবসায়ী ইয়াহিয়ার বাড়ির একটি শয়নকক্ষে ককটেলগুলো মজুত করে রাখা হয়েছিল। সোমবার রাতে সেগুলো একযোগে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এলাকাটি সীমান্তবর্তী ও সন্ত্রাসপ্রবণ হওয়ায় রাতে পদ্মা নদী পার হয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন। আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করা হয়েছিল। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ জানান, বন্যার সময় পদ্মা নদীর পানি এসে সীমান্তবর্তী জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন এলাকায় প্রতিবছর একটি মাছের ঘের তৈরি হয়। ওই ঘের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে গত তিন-চার দিন ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইয়াহিয়া, সালাম ও মো. বাবু এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন আবদুস সালাম (কালু)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে এই বিরোধের জেরে অতীতে ওই এলাকায় হত্যাকাণ্ডের মতো রক্তক্ষয়ী ঘটনাও ঘটেছে। আসন্ন সংঘাতের আশঙ্কার বিষয়টি সাম্প্রতিক সময়ে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উত্থাপন করা হয়েছিল এবং লিখিত প্রতিবেদনও দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, বড় ধরনের রক্তপাত এড়াতে ওই জলাশয়ে মাছ ধরার বিষয়ে দ্রুত প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

Related News

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।

লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড, জব্দকৃত সার কৃষকদের মাঝে সার বিতরণ

লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Search