মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
চাঁদপুর: চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে অন্তত তিনজন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই দুর্ঘটনা ঘটে।
এই আকস্মিক দুর্ঘটনায় আহত রোগীরা হলেন—রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) এবং আবুল খায়ের (৪৫)। তাঁদের মধ্যে আবুল খায়েরের মাথায় ও শরীরে আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করে।
তবে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় পুরুষ ওয়ার্ডের অন্যান্য রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাধীন থাকা অনেক রোগী ইতোমধ্যে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন। তারা অবিলম্বে হাসপাতালের ঝুঁকিপূর্ণ অংশগুলোর স্থায়ী সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি অর্থাৎ প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত রোগীর অতিরিক্ত চাপের কারণে হাসপাতালের পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামোর ওপর মারাত্মক চাপ পড়ছে। নতুন ভবন নির্মাণের জন্য ইতিপূর্বেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পাশাপাশি বর্তমান ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে জরুরি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর আগেও শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার মতো বিপজ্জনক ঘটনা ঘটেছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।
চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।
লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।
দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
