দোহারে অভাবের তাড়নায় স্ত্রীর পর স্বামীরও আত্মহত্যা: এতিম পাঁচ মেয়ে
ঢাকার দোহারে অভাবের তাড়নায় স্ত্রীর আত্মহত্যার এক মাসের মাথায় গলায় ফাঁস দিয়েছেন কৃষক স্বামী আবুল কালাম আজাদ। মাতৃহীন ও পিতৃহীন ৫ কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত।
গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার একটি বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামের এক কিশোরী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মহানগরীর জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনশেড বাসার বারান্দা রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা আক্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি নিজ খালা ও খালুর সঙ্গে প্রায় চার বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাসিনা গত দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় কারখানায় কাজে যাননি। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে সিলিংয়ের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে রাত ৯টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।
ঢাকার দোহারে অভাবের তাড়নায় স্ত্রীর আত্মহত্যার এক মাসের মাথায় গলায় ফাঁস দিয়েছেন কৃষক স্বামী আবুল কালাম আজাদ। মাতৃহীন ও পিতৃহীন ৫ কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত।
চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।
রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
বাগেরহাটের মোংলায় মোবাইল ব্যাংকিং এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে পুরোনো ভবন নিয়ে চরম আতঙ্ক।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
