রাজনীতি

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।

খায়রুল হাসান বেনু বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করতে হবে। ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন—এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেশে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”

পৌর শ্রমিকদলের সভাপতি গোলাম রাব্বানী স্টার এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা যুবদলের সহ&সভাপতি খায়রুল হাসান বেনু।

বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান
পৌর শ্রমিক দলের সহ-সভাপতি বাদশা মিয়া, পৌর যুগ্ম সম্পাদক সম্পাদক মানিক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খান, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ আলম মুরাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন।

খায়রুল হাসান বেনু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় এসব অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন’-এ ধরনের প্রচারণা ছড়িয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

খায়রুল হাসান বেনু আরও বলেন, কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Related News

কলাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ মকবুল হোসেনের আধুনিক ও যুগোপযোগী ইউনিয়ন গড়ার প্রত্যয়

মতলব উত্তরের ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মকবুল হোসেন।

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, নিন্দা জানিয়ে যা বললেন পাটওয়ারী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।

সালমানের স্টুডিও ভাঙচুর ঘটনা না জেনে মন্তব্য করেছেন’ রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা আমাদের লজ্জিত করেছে: আবিদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।

Search