রাজনীতি

মিরপুরে হকার উচ্ছেদে স্থানীয় সংসদ সদস্যকে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়

ঢাকা: রাজধানীর মিরপুরে হকারদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও সিটি করপোরেশনের সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের আকস্মিক পদক্ষেপ গ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, পারস্পরিক পরামর্শের মাধ্যমেই কেবল একটি কার্যকর ও মানবিক সমাধান বের করা সম্ভব ছিল।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধা সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। আমাকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাকে বিস্মিত করেছে।”

হকারদের উচ্ছেদের নেপথ্যের চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “মাসের পর মাস ধরে একদল অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে তাদের এখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায় করে থাকে। এটি অত্যন্ত নিন্দনীয় কর্মকাণ্ড।”

তিনি আরও উল্লেখ করেন, হকারদের এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা বা পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখা অত্যন্ত জরুরি ছিল। সংঘাতের পথ পরিহার করে বাস্তবতা উপলব্ধি করে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে।

সবশেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন, “যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক—কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়। তবে ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।” ভবিষ্যতে যেকোনো বড় পদক্ষেপে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।

Related News

সায়েদাবাদের দূরপাল্লার বাস যাবে কাঁচপুরে,লক্ষ্য ডিসেম্বর

রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরের নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। ১৬ জেলার বাস দিয়ে প্রাথমিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা কোনো সুযোগ দেওয়া হবে না: চিফ হুইপ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ। বিষয়টি সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ধানের শীষে ভোটের বিনিময়ে কার্ড ভাতার প্রতিশ্রুতি: শাহে আলমে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভাতা, চাকরি ও স্বাস্থ্যসেবা দেওয়ার কথা উল্লেখ করে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কলাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ মকবুল হোসেনের আধুনিক ও যুগোপযোগী ইউনিয়ন গড়ার প্রত্যয়

মতলব উত্তরের ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মকবুল হোসেন।

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব উত্তরে দেশের অস্থিতিশীলতার প্রতিবাদে উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

Search