রাজনীতি

সায়েদাবাদের দূরপাল্লার বাস যাবে কাঁচপুরে,লক্ষ্য ডিসেম্বর

ঢাকা: রাজধানীর যানজট কমানো ও গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন বাস টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি জেলার দূরপাল্লার বাস কাঁচপুরে নেওয়া হবে। পরবর্তী সময়ে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরের যানজট কমানো ও গণপরিবহনব্যবস্থা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে দ্রুতগতিতে কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে টার্মিনালটির নির্মাণকাজ চলছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম নির্মাণের কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনালটি চালুর লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান তিনি।

কাঁচপুরে দূরপাল্লার বাস স্থানান্তর হলে সেগুলো রাজধানীর মূল শহরে প্রবেশ করবে না। এতে ঢাকা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে ডিএসসিসি।

কাঁচপুর থেকে ট্রানজিট হিসেবে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ ‘শাটল সার্ভিস’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রশাসক।

এ ছাড়া গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রায় ১২ একর জায়গার ওপর নির্মাণাধীন কাঁচপুর বাস টার্মিনালে প্রায় ৪০৫টি বাসের ধারণক্ষমতা থাকবে। এর মধ্যে ৩৭৮টি বাসের পার্কিং, ২২টি বাস বে এবং পাঁচটি ওয়াশিং বে থাকবে। পাশাপাশি ৪০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

যাত্রীদের জন্য থাকবে ৪৮০ আসনের ওয়েটিং জোন ও ১০৬টি টিকিট কাউন্টার। এ ছাড়া পুরুষদের জন্য ১০টি এবং নারীদের জন্য ছয়টি টয়লেট নির্মাণ করা হবে।

টার্মিনালটিতে ৬৫ বর্গমিটার অফিস স্পেস এবং ৫০ বর্গমিটার ইলেকট্রো-মেকানিক্যাল রুমের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না করার জন্য নির্দেশ দেন।

Related News

মিরপুরে হকার উচ্ছেদে স্থানীয় সংসদ সদস্যকে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়

রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ ও সংঘর্ষের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে অভিযান চালানোয় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা কোনো সুযোগ দেওয়া হবে না: চিফ হুইপ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ। বিষয়টি সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ধানের শীষে ভোটের বিনিময়ে কার্ড ভাতার প্রতিশ্রুতি: শাহে আলমে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভাতা, চাকরি ও স্বাস্থ্যসেবা দেওয়ার কথা উল্লেখ করে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কলাকান্দা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মোঃ মকবুল হোসেনের আধুনিক ও যুগোপযোগী ইউনিয়ন গড়ার প্রত্যয়

মতলব উত্তরের ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মকবুল হোসেন।

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব উত্তরে দেশের অস্থিতিশীলতার প্রতিবাদে উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

Search