বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ‘স্পাইডার ম্যান
বক্স অফিস সাফল্যের পর বাড়তি দৃশ্য সংযোজন করে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল।
বিনোদন: দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল ‘গরিব ছেলে’।
পডকাস্টে নিজের পছন্দের প্রসঙ্গে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে—না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা ভাই-বোনদের এভাবে মানুষ করেছে।’
নিজের বেড়ে ওঠার সময়কার স্বভাবের কথাও তুলে ধরেন প্রভা। তিনি জানান, ছোটবেলায় তিনি কিছুটা আলাভোলা ধরনের ছিলেন এবং সঠিকভাবে কথা বলতেও পারতেন না।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
প্রভা বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত।’
পরিবার ও স্বজনদের অতিরিক্ত আদর-যত্নের কারণে তার পরিণত বোধ তৈরি হতে সময় লেগেছে বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজন এবং এমনকি বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও তিনি অনেক আদর পেয়েছেন।
এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করতো। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’
নতুন সিনেমায় ব্যস্ততা
পর্দায় অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে সাদিয়া জাহান প্রভার। সম্প্রতি দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বড় একটি অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
বক্স অফিস সাফল্যের পর বাড়তি দৃশ্য সংযোজন করে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন প্রদর্শিত ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ চলচ্চিত্র দুটি আর দেখানো হবে না। সিদ্ধান্ত জানানো হয়েছে সংশ্লিষ্ট পরিবেশককে।
বলিউডের পান্ডে পরিবারের সদস্য ও কনটেন্ট ক্রিয়েটর আলান্না পান্ডে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। স্বামী আইভরের সঙ্গে জেন্ডার রিভিল অনুষ্ঠান সম্পন্ন করেছেন।
প্যারিস ফ্যাশন উইকে রত্নখচিত মুকুট ও কালো ভেলভেটের গাউনে নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সামাজিক মাধ্যমে তাঁর রাজকীয় লুক ভাইরাল।
২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলায় আদালতে হাজির হয়ে ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
পুরোনো এক সাক্ষাৎকারে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন পরীমণি। সাবেক স্বামীর কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হওয়ার আক্ষেপ জানান অভিনেত্রী।
২০২৩ সালে ম্যাথিয়াস বোকে বিয়ের পর প্রায় তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বললেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্ব বক্স অফিসে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন শীর্ষ বাজারে রয়েছে। স্থানীয় সিনেমা, অ্যানিমেশন ও হলিউডের বড় চলচ্চিত্রে সরব বিশ্ব সিনেমার বাজার।
