বিনোদন

বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ‘স্পাইডার ম্যান

বিনোদন: বক্স অফিসে বিপুল সাফল্যের পর ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটিকে নতুন দৃশ্য সংযোজন করে আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল। নতুন সংস্করণে আগে বাদ পড়া কয়েকটি দৃশ্য যুক্ত হতে পারে। এর মধ্যে রোজারিও ডসনের অভিনীত জনপ্রিয় চরিত্র ক্লেয়ার টেম্পলের অংশও রয়েছে।

গত ৩১ জুলাই মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পর সিনেমাটি প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করেছে। এ আয়ের ফলে এটি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার অবস্থানে উঠে এসেছে। এর ওপরে রয়েছে ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

সিনেমাটিকে বাড়তি ফুটেজসহ পুনরায় প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনার পেছনে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ এনকোর প্রদর্শনীর সাফল্যও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ‘এন্ডগেম’ এক সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিল।

সনি ও মার্ভেলের মূল লক্ষ্য উত্তর আমেরিকার বক্স অফিসে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আয় আরও বাড়ানো। নতুন সংস্করণের প্রদর্শনীর মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে এককভাবে কোনো সিনেমার ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে প্রতিবেদনটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটির নতুন সংস্করণে দর্শকদের জন্য অতিরিক্ত কিছু দৃশ্য রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মার্ভেল টেলিভিশন সিরিজের পরিচিত চরিত্র নার্স ক্লেয়ার টেম্পলের উপস্থিতি অন্যতম।

চরিত্রটিতে অভিনয় করেছেন রোজারিও ডসন। এর আগে এক সাক্ষাৎকারে ডসন জানিয়েছিলেন, তিনি সিনেমাটির জন্য দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর অভিনীত অংশ মূল সংস্করণে রাখা হয়নি।

নতুন সংস্করণে ডসনের সেই দৃশ্য যুক্ত হতে পারে। পাশাপাশি আরও কিছু বাড়তি চমক থাকতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

ব্র্যান্ড নিউ ডে’ ঠিক কবে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সনি বা মার্ভেল। ধারণা করা হচ্ছে, তুলনামূলক কম ব্যস্ত কোনো বক্স অফিস মৌসুমকে কেন্দ্র করে সিনেমাটির নতুন সংস্করণ মুক্তি দেওয়া হতে পারে।

Related News

একসময় গরিব ছেলেই পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা

সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

বিমান বাংলাদেশে আর দেখানো হবে না ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন প্রদর্শিত ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ চলচ্চিত্র দুটি আর দেখানো হবে না। সিদ্ধান্ত জানানো হয়েছে সংশ্লিষ্ট পরিবেশককে।

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর আলান্না পান্ডে

বলিউডের পান্ডে পরিবারের সদস্য ও কনটেন্ট ক্রিয়েটর আলান্না পান্ডে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। স্বামী আইভরের সঙ্গে জেন্ডার রিভিল অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় রূপের ঝলক দেখালেন ঐশ্বরিয়া রাই

প্যারিস ফ্যাশন উইকে রত্নখচিত মুকুট ও কালো ভেলভেটের গাউনে নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সামাজিক মাধ্যমে তাঁর রাজকীয় লুক ভাইরাল।

আদালতে প্রয়োজনে বারবার আসব: তানজিন তিশা

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলায় আদালতে হাজির হয়ে ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

যার থেকে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেখানেই বেশি অপমানিত হয়েছি: পরীমণির

পুরোনো এক সাক্ষাৎকারে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন পরীমণি। সাবেক স্বামীর কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হওয়ার আক্ষেপ জানান অভিনেত্রী।

তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী

২০২৩ সালে ম্যাথিয়াস বোকে বিয়ের পর প্রায় তিন বছর বিয়ের ছবি প্রকাশ করেননি তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বললেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়।

বিশ্ব বক্স অফিসে শীর্ষ ২০ বাজারে যুক্তরাষ্ট্র-ভারতের দাপট

২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্ব বক্স অফিসে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন শীর্ষ বাজারে রয়েছে। স্থানীয় সিনেমা, অ্যানিমেশন ও হলিউডের বড় চলচ্চিত্রে সরব বিশ্ব সিনেমার বাজার।

Search