সারাদেশ

লালমনিরহাটে ভুট্টা চত্বর-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ভুট্টায় সমৃদ্ধ লালমনিরহাট হবে স্বনির্ভরতার রোল মডেল: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের প্রাণকেন্দ্রে কৃষি ও স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ভুট্টা চত্বর। আজ শুক্রবার ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লালমনিরহাট জেলা পরিষদের বাস্তবায়নে এই দৃষ্টিনন্দন চত্বরটি নির্মিত হচ্ছে।

​ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর-এটি কেবল একটি স্লোগান নয়, এটি লালমনিরহাটের মানুষের কষ্টার্জিত অর্জনের আসল প্রতিচ্ছবি। চরাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষক আজ ভুট্টা চাষ করে নিজেদের ভাগ্য বদলে দিয়েছেন। স্থানীয় অর্থনীতিতে ভূট্টার এই অভূতপূর্ব অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই জেলা শহরের প্রাণকেন্দ্রে এই ‘ভুট্টা চত্বর’ নির্মাণ করা হচ্ছে।

​মন্ত্রী আরও যোগ করেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। লালমনিরহাটের ভুট্টাকে ঘিরে যাতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠে এবং কৃষকরা তাদের পণ্যের সঠিক ও ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

​জেলা পরিষদ সূত্রে জানা যায়, চত্বরটি শুধু স্মৃতিস্তম্ভ হিসেবে নয়, বরং আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার সমন্বয়ে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন

Related News

দ্বিতীয় বিয়ে ঠেকাতে এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য:আইন মন্ত্রী

তথ্য গোপন করে একাধিক বিয়ে ও বাল্যবিবাহ ঠেকাতে বিবাহ-তালাক নিবন্ধন ডিজিটাল করা হচ্ছে। বিবাহের তথ্য পর্যায়ক্রমে এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত হবে।

মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল জিহাদের

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আঞ্চলিক পাতার বিশেষ সংবাদ।

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন: উদ্ধার ৬৯ জন

গাজীপুরের ডেগির চালায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন। ৬৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট। জাতীয় সংবাদ।

দুর্গাপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে সিসি ক্যামেরা স্থাপন

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে সোমেশ্বরী নদীপথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিসি ক্যামেরা বসিয়েছে বিজিবি। অপরাধ দমনে কড়া বার্তা। আঞ্চলিক সংবাদ।

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না: ত্রিবেদী

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত গমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও লাঞ্ছনার অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ। রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া।

ভুরঘাটায় বাসের টিকিট নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষ

মাদারীপুর ও বরিশালের সীমান্তবর্তী ভুরঘাটায় বাসের টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত। মহাসড়ক অবরুদ্ধ ও ককটেল বিস্ফোরণ। আঞ্চলিক পাতার বিশেষ সংবাদ।

সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে

ভিসার সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। জাতীয় পাতার বিশেষ সংবাদ।

Search