সারাদেশ

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না: ত্রিবেদী

ঢাকা: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া প্রসঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাঁকে গ্রহণ করা ছাড়া ভারতের আর কোনো বিকল্প ছিল না। যদি সেদিন তাঁকে অবতরণের অনুমতি না দেওয়া হতো, তবে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম রূপ নিত।

আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে রাজধানীর একটি হোটেলে চলমান আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর একটি কর্ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

শেখ হাসিনাকে ভারত কখন প্রত্যর্পণ করবে—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, “হাসিনাজিকে আইএএফ (ভারতীয় বিমানবাহিনী) বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেনি। ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল।”

তিনি আরও জানান, শেখ হাসিনা যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং এই পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত ছিল না।

দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে দীনেশ ত্রিবেদী স্পষ্ট করে বলেন, বাংলাদেশ একটি সম্পূর্ণ স্বাধীন দেশ এবং তাদের সিদ্ধান্তও স্বাধীনভাবেই নেবে। কার সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখা হবে, তা একান্তই এ দেশের জনগণ ও সরকারের নিজস্ব সিদ্ধান্ত। প্রকৃত প্রতিবেশী কখনো কোনো দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিবারের ভেতরেই ভুল বোঝাবুঝি থাকতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

Related News

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।

লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড, জব্দকৃত সার কৃষকদের মাঝে সার বিতরণ

লালমনিরহাট সদরে অবৈধভাবে ৪৫ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Search