ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত বিশেষ নৈশভোজে অংশগ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়।
এর আগে গত গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের অংশ হিসেবে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই কূটনৈতিক সাক্ষাৎ ও নৈশভোজে অংশগ্রহণের ছবিটি প্রকাশের পর দেশজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের এই উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের নতুন নেতৃত্ব ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।