বিশ্ব

বিদেশিদের নাগরিকত্ব দিতে ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি চালু করল আর্জেন্টিনা সরকার

আন্তর্জাতিক: বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার হাভিয়ের মিলেই সরকার। দেশটিতে কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ডলার বা সমমানের বিনিয়োগ করলে বিদেশিরা আর্জেন্টিনার নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন—এমন একটি ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ বা গোল্ডেন পাসপোর্ট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ‘আর্জেন্টিনা উইক’ উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মুক্তবাজারপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারি ব্যয় সংকোচন, নিয়ন্ত্রণ শিথিল ও বাণিজ্যিক বাধা কমানোর মাধ্যমে আর্জেন্টিনার অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্রাজিল ও মেক্সিকোর চেয়ে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।

সরকার ঘোষিত এই কর্মসূচির আওতায় নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার জন্য দুটি প্রধান পদ্ধতির কথা বলা হয়েছে
বিনিয়োগকারীকে আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার সরাসরি অনুদান দিতে হবে, যা অফেরতযোগ্য।

সরকার এই কর্মসূচির জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ করতে হবে।
এছাড়া আবেদনকারীর পরিবারের সদস্যদের জন্যও বিধান রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোষাগারে অতিরিক্ত ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে ২৫ হাজার ডলার জমা দিতে হবে। অর্থপাচার ঠেকাতে এবং অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে বিনিয়োগগুলো কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এদিকে এই কর্মসূচির পাশাপাশি আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট সম্প্রতি বিদেশিদের কৃষিজমি কেনার ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও ১৫ শতাংশের সীমা বাতিল করেছে। মিলেই সরকারের এসব পদক্ষেপে ফরাসি জ্বালানি জায়ান্ট টোটালএনার্জিস প্যাটাগোনিয়ায় তেল ও গ্যাস অনুসন্ধানে ১০ বিলিয়ন ডলার এবং সুইজারল্যান্ডের গ্লেনকোর তামা প্রকল্পে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে ফকল্যান্ড যুদ্ধ বা ‘লাস মালভিনাস’-এর সাবেক সেনাসদস্য ও বিরোধী রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, বর্তমান সরকার দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দিচ্ছে। এসব নীতি পরিবর্তনের প্রতিবাদে আগামী সপ্তাহে বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

 

Related News

যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি ডিজেল বাজারে ছাড়াবে ইইউর

জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।

গ্রেপ্তারি পরোয়ানা ও বিক্ষোভের আশঙ্কায় বিকল্প বিমানবন্দরে নামছেন নেতানিয়াহু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ও মেয়রের কঠোর অবস্থানের কারণে নিউইয়র্কের মূল বিমানবন্দর এড়িয়ে নিউজার্সিতে নামছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ।

যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি: হুথিদের

সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ।

ইরানকে নিষেধাজ্ঞা শিথিল বা জব্দ করা অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের

মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ করা অর্থ ফেরত দেওয়ার মার্কিন প্রস্তাবের খবর পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকবে না: স্পিকার

ইরানের নিরাপত্তা ও তেল রপ্তানি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিল ইরানের আইআরজিসি

পারমাণবিক অস্ত্র ও জব্দ করা অর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে তাকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছে ইরানের আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে দিল্লিতে। আন্তর্জাতিক সংবাদ।

নন্দীগ্রামে মমতার পায়ে চোট পাওয়ার ঘটনা ‘ভুয়া’: মুখ্যমন্ত্রী

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনাকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সংবাদ।

Search