স্বাভাবিক লুক নেটিজেনদের নজর কাড়ল নুসরাত ফারিয়া
মেকআপ ছাড়াই একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বাভাবিক লুকের এসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা।
বিনোদন: মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপির উদ্বোধনী আয় দিয়ে এক দশক আগে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়েছে। শুক্রবার (২ অক্টোবর) গান্ধী জয়ন্তীর ছুটির দিনে মুক্তি পেয়েই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির ছবি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫ কোটি ১০ লাখ রুপি।
বাণিজ্যিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির দিন ভারতের বাজারে ছবিটির নিট আয় হয়েছে রেকর্ড ৬৬ কোটি ৭৫ লাখ রুপি (মোট আয় ৮০ কোটি ১০ লাখ রুপি)। এ ছাড়া আন্তর্জাতিক বাজার বা বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। এই দুর্দান্ত আয়ের সুবাদে ছবিটি অজয় দেবগনের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনারের তকমা পাওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা হিন্দি সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে।
এর আগে অজয়ের ক্যারিয়ারের শীর্ষ ওপেনার ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’ (৪৩ কোটি ৫০ লাখ রুপি)। ‘দৃশ্যম ৩’ সেই রেকর্ড তো বটেই, এমনকি শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর প্রথম দিনের আয়কেও পেছনে ফেলে দিয়েছে। ছবিটির অগ্রিম টিকিট বুকিংয়েই ১৩ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে ৫০ কোটি ছাড়িয়ে যাওয়ায় বিশ্লেষকদের ২৫-৩০ কোটি রুপির পূর্বাভাস পুরোপুরি ভুল প্রমাণিত হয়।
সাধারণ কেবল টিভি অপারেটর থেকে পরিবারকে বাঁচাতে পুলিশের সঙ্গে বুদ্ধির লড়াই চালিয়ে যাওয়া ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে অজয় দেবগনের অভিনয় আবারও দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটিতে বিজয়ের নতুন প্রতিপক্ষ এসপি রাজবীর সিং তোমরের ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। এ ছাড়াও পুরনো ঘটনার নিষ্পত্তিতে মরিয়া মীরা দেশমুখের চরিত্রে তাবু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে শ্রিয়া শরণ, ইশিতা দত্ত ও প্রকাশ রাজ অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
সমালোচকদের কাছ থেকেও মোটের ওপর ইতিবাচক প্রশংসা কুড়িয়েছে ছবিটি। বিশেষ করে ছবির শেষ ৩০ মিনিটের ক্লাইম্যাক্স ও অজয়-তাবুর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। ১৫ হাজার ৭৫৯টিরও বেশি শো এবং প্রায় ৬৭ শতাংশ গড় আসন পূর্ণতা নিয়ে বক্স অফিসে যে দুর্দান্ত সূচনা হয়েছে, তাতে বিজয় সালগাঁওকরের এই শেষ অধ্যায়টি হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজের অবস্থান পোক্ত করল।