বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা : আমির খসরু মাহমুদ চৌধুরী
ইউআইইউতে ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে অর্থনীতি ও বৈশ্বিক চাপ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম নগরীর অতি গুরুত্বপূর্ণ সেবা সংস্থা চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়।
জনপ্রতিনিধিত্ব থেকে ওয়াসা বোর্ডে – কতটা যোগ্য তিনি?
ইদরিস মিয়ার যোগ্যতার মূল ভিত্তি তার দীর্ঘ জনসম্পৃক্ততা।
একজন সাধারণ ইউনিয়ন পরিষদের সদস্য থেকে তিনি একাধিকবার ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে অবিভক্ত পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের উপজেলা নির্বাচনে তিনি ৮৮ হাজারের বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ে এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের সমস্যা বোঝার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের প্রমাণ।
ওয়াসার মতো একটি টেকনিক্যাল ও সেবামূলক প্রতিষ্ঠানে একজন অভিজ্ঞ জনপ্রতিনিধির নেতৃত্ব অত্যন্ত জরুরি, কারণ এখানে নীতি নির্ধারণ ও জনগণের প্রত্যাশা বোঝা দুটোই প্রয়োজন।
নতুন চেয়ারম্যানের ভিশন ও আমাদের প্রত্যাশা:
দায়িত্ব গ্রহণের পর ইদরিস মিয়া নিজেই বলেছেন, চট্টগ্রাম ওয়াসাকে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে চান। তার ঘোষিত অগ্রাধিকারগুলো হলো:
১. নগরবাসীর নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা
২. পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন
৩. গ্রাহক হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করা
৪. চলমান উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন চট্টগ্রাম ওয়াসার সামনে এখন বড় চ্যালেঞ্জ। প্রায় ২৫৮ কোটি টাকার বকেয়া আদায়, পানি সরবরাহের ঘাটতি এবং স্যুয়ারেজ প্রকল্পের বাস্তবায়ন। একজন পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সফল হবেন বলে নগরবাসী আশাবাদী।
চট্টগ্রাম একটি বন্দরনগরী, এই নগরের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে টেকসই করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন – এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
আমরা চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব ইদরিস মিয়ার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি। তার নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসা আরও কার্যকর, জনবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হবে – এটাই চট্টগ্রামবাসীর প্রত্যাশা।লেখক : আতাউর রহমান মিন্টু, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও গবেষক।