আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জাতীয় সংবাদ।
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে দেশি-বিদেশি মদের সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামক বিপজ্জনক পানীয় সেবনের পর মো. সাকিব (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও চার তরুণ। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকালে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর (হাপারগোড়া) গ্রামের মুসলিম কলোনির মিলনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. সাকিব ওই কলোনির মৃত এফরান মিয়ার ছেলে। অসুস্থদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় মো. টিপু (২৫) ও সাইফুল ইসলাম পাখিকে (২২) ঢাকায় পাঠানো হয়েছে এবং মো. মনির হোসেন শান্ত (২৩) ও মো. রাসেল (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদিরহানিফ ইউনিয়নের হাপারগোড়া এলাকায় এক প্রবাসী বন্ধুসহ কয়েকজন তরুণ মিলনের বাড়িতে মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে আনন্দ-ফুর্তির একপর্যায়ে বিভিন্ন ধরনের মাদক ও অ্যালকোহল একসঙ্গে মিশিয়ে ‘ঝাক্কাস’ নামের একটি উচ্চমাত্রার মিশ্রণ প্রস্তুত করে তা সেবন করেন তারা। পার্টি শেষে বাড়ি ফেরার পর তীব্র বিষক্রিয়ায় একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে রাতে হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১০টার দিকে একটি বেসরকারি প্রাইম হাসপাতালে সাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত ও ভেজাল মদপানের উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে এসেছিলেন। জটিল অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, একাধিক মাদক ও বিষাক্ত পানীয় সেবনেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জাতীয় সংবাদ।
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও ওভারডোজ অ্যান্টিবায়োটিকে সাড়ে চার বছর বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার। মহানগর সংবাদ।
ঢাকার শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা লুকিয়ে পাচারের সময় ১৬ কোটি ২৫ লাখ টাকার ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। অপরাধ সংবাদ।
রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। জাতীয় সংবাদ।
চট্টগ্রাম বন্দর থেকে ২৩ বছর ধরে পড়ে থাকা থিনার, সালফিউরিক অ্যাসিডসহ ১৫১ টন বিপজ্জনক রাসায়নিক অপসারণ করা হয়েছে। সংবাদ।
চট্টগ্রামের সাতকানিয়ায় পিডিবি পিকিং বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস অয়েলের স্লাজে দূষিত হচ্ছে মইল্ল্যা খাল ও সাঙ্গু নদ। পরিবেশ ও আঞ্চলিক সংবাদ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পঞ্চম দফার অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তালিকাভুক্ত শীর্ষ গ্যাং নেতা রতন ও সাব্বির গ্রেপ্তার হন। অপরাধ সংবাদ।
চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ সংবাদ।
