রাজনীতি

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

বগুড়া: প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পুনরায় ঢাকার ওই হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়।

তানভীরের আইনজীবী ও এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর অত্যন্ত গুরুতর অসুস্থ। তার কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে এবং তিনি বর্তমানে শয্যাশায়ী অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফিজিওথেরাপি নিচ্ছেন।

আইনজীবী অভিযোগ করেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। রিমান্ডে থাকা ও কারাবন্দী অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তার কোমর থেকে নিচের অংশ অবশসহ বিভিন্ন জটিল রোগ দেখা দিয়েছে। গুরুতর অসুস্থতার কারণে সাধারণত আদালতে সময় চাওয়া হলেও, আদালতের প্রতি সম্মান দেখিয়ে এবং ধার্য তারিখে উপস্থিতি নিশ্চিত করতে ঝুঁকি নিয়েই তাকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তী সময়ে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড ও কারাবাসের সময় ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের মতো জটিলতায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কারাকর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে এক বছরের জামিন প্রদান করলে, আইনি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং তখন থেকেই ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Related News

পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: জালাল উদ্দীন এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে গোপালগঞ্জে বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, এখনো উদ্ধার হননি

ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।

নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও মোটরসাইকেলে আগুন, বিএনপির দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

শেখ হাসিনা ফিরবেন’ — ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বারিধারা থেকে গ্রেপ্তার সাঈদ খোকন

‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

Search