শিল্প ও বাণিজ্য

অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের চরম সংকট, নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি

ছবি : নিজস্ব প্রতিনিধি

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার সবচেয়ে বড় বাজার নওয়াপাড়া সহ অন্য বাজারগুলোতে মিলছেনা পর্যাপ্ত সিলিন্ডার। যা পাওয়া যাচ্ছে তাও প্রয়োজনের তুলনায় অনেক কম ও দাম অনেক বেশি।
নওয়াপাড়ার বাসিন্দা রাজিউর রহমান বলেন, কোথাও গ্যাস না পেয়ে গত ৪ দিন ধরে রাইস কুকারে রান্না করে আলু ভর্তা আর ভাত খেয়ে আছি। অবশেষে ইলেকট্রিক চুলা কিনতে বাধ্য হয়েছি। উপজেলার শহরে-গ্রামে একই অবস্থা। কোথাও সিলিন্ডার মিলছেনা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫ শত ৮৫ টাকা হলেও উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় । এই বাড়তি দামের জন্য সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
নওয়াপাড়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী তরিকুল বলেন, গ্যাস সিলিন্ডার এভাবে বেশি দামে কিনতে হলে আমরা খাবারের দাম বাড়াতে বাধ্য হবো।
ভাঙ্গাগেট এলাকার মুদি দোকানী স্বপন বলেন, উৎপাদন কম হচ্ছে এই অজুহাতে কোম্পানি গুলো আমাদের চাহিদার তুলনায় অনেক কম দিচ্ছে । গ্যাসের সিলিন্ডার কম পাওয়াতে আমরাও ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে ।

সরবরাহ কমের অজুহাতে দাম বেশি হওয়াতে গ্যাস র্নিভর পরিবার গুলোর জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। এখন গ্যাস সংকটে বিকল্প হিসাবে ইগনিটর বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুকছেন তারা। ফলে, বিদ্যুৎ সংকট আরোও ঘনীভূত হচ্ছে।
বেশি দামের জন্য ভোক্তাদের উপর সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক চাপ।
সাধারন মানুষের অভিযোগ, এই সংকট কাটাতে স্থানীয় প্রশাসনের কার্যকর কোন পদক্ষেপ নেই।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বলেন, কোথাও গ্যাসের সংকট আছে বলে জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related News

সরকার স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে: ইসমাইল জবিউল্লাহ

তরুণদের উদ্ভাবন ও স্টার্টআপে সহায়তায় ৫০০ কোটি টাকার ফান্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

ইইউ-বাংলাদেশ বাণিজ্যের ৪৮টি প্রতিবন্ধকতা নিরসন: শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৪৮টি বাধা নিরসন। শিগগিরই এফটিএ আলোচনা ও এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে ইইউ-এর সহায়তা প্রত্যাশা।

বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি: লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস তেলের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বিইআরসি। নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, করমুক্ত আয়সীমা বৃদ্ধি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।

ইতিহাস গড়ে ১১ মাসে রাজস্ব আদায় ৩৬০ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সংস্থাটি মোট ৩ লাখ ৬০…

নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করল আইসিএসবি

দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দিনটি স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে আইসিএসবি।

বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব আতাউর রহমান খানের যোগদান, এফটিএ জোরদারের ঘোষণা

বাণিজ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. আতাউর রহমান খান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এফটিএ টিম শক্তিশালীকরণের রূপরেখা।

আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালাতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি প্রতিবেশ উন্নয়ন ফোরামের

বৈশ্বিক সংকট মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি ও কর ছাড়ের দাবি জানিয়েছে বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search