পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় দল থেকে পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না বলেও অঙ্গীকার করেছেন।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকালে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে শাহিদ আলম লিখেছেন, “আমি শাহিদ আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ও টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক পদে আছি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আমার সব পদ থেকে অব্যাহতি নিলাম। সঙ্গে সঙ্গে আর কখনো রাজনীতির সঙ্গে জড়াবো না বলে অঙ্গীকার করিলাম। অতএব বিষয়টি সবার বিশেষ বিবেচনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন।”
পরবর্তীতে গণমাধ্যমকে তিনি জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সংকট ছাড়াও তার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে পড়ায় ব্যবসার বড় ধরনের ক্ষতি হয়েছে, যে কারণে তিনি রাজনীতি পুরোপুরি চিরতরে ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা জানান, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে তা এখনও গ্রহণ করা হয়নি। তিনি আরও মন্তব্য করেন, শাহিদ আলম চেয়েছিলেন তার নামটি যেন গোপনে থাকে এবং দল করার বিষয়টি কেউ না জানুক; কিন্তু তার কোনো অপকর্মের দায় দল নেবে না এবং বিষয়টি মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় ও জেলার ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে তার পদত্যাগের বিষয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথ স্বাক্ষরে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন করেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।
