রাজনীতি

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত: ইশরাক হোসেন

ঢাকা: দল যদি দায়িত্ব দেয়, তবে তিনি যেকোনো সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে দল যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে তাকে বিজয়ী করতেও তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে স্পষ্ট করেছেন।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজ নির্বাচনী এলাকার নাগরিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মেয়র নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দলের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় প্রস্তুত আছেন। তিনি বলেন, “দল যদি মনে করে যে আমাকে এখানে মেয়র ইলেকশন তারা করাবে বা কোনো কৌশলগত কারণে করার প্রয়োজন রয়েছে, আমি প্রস্তুত রয়েছি। আবার দল যদি মনে করে অন্য কেউ করবে, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমার ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সংকটের কথা তুলে ধরে ইশরাক হোসেন জানান, তার এলাকার বুকলেটে বিভিন্ন নাগরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম একটি বড় সমস্যা। বর্ষার সময়ে বর্জ্য ছড়িয়ে পড়া এবং ওয়াসের আওতাধীন ড্রেনেজ ব্যবস্থা ব্লক হয়ে যাওয়ার কারণে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়। এছাড়া ঢাকা-৬ আসনের বেশ কয়েকটি ওয়ার্ডকে বর্তমানে ডেঙ্গুর ‘রেড জোন’ বা উচ্চঝুঁকির এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোকাবিলায় সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

রাস্তাঘাটের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছু ঠিকাদার চলে যাওয়ায় অসমাপ্ত থাকা কাজগুলোর বেশিরভাগেরই ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং কিছু জায়গায় ফিনিশিংয়ের কাজ চলছে। পুরান ঢাকার সরু রাস্তাগুলোতে নারী ও শিশুদের চলাচলের সুবিধার্থে দ্রুত ত্রুটিপূর্ণ সড়কবাতি মেরামতের ওপরও তিনি জোর দেন। এছাড়া ম্যানহোলের ঢাকনা চুরি ও নিরাপত্তার বিষয়টিতে সামাজিক আন্দোলন এবং নাইটগার্ড ও সিসিটিভির কার্যকারিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

রাজধানীর যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার নৈরাজ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই অত্যন্ত উদ্বিগ্ন এবং একটি সুনির্দিষ্ট কমিটি কাজ করছে। অটোরিকশা আমদানির বিষয়টি সংসদে নয়, বরং মন্ত্রিসভায় একাধিকবার আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, অবৈধ অটোরিকশার কারণে প্রতিদিন প্রায় ৫ শতাংশ বিদ্যুতের অপচয় হচ্ছে। তবে দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে হঠাৎ করে সবকিছু বন্ধ না করে জোনভিত্তিক সীমিত লাইসেন্স বা নিয়মতান্ত্রিক কাঠামোর মাধ্যমে এটি নিয়ন্ত্রণের পরিকল্পনা চলছে।

সিটি করপোরেশনের সক্ষমতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মেগাসিটিতে একা সিটি করপোরেশনের পক্ষে শতভাগ করা কঠিন। তবে সংসদ সদস্য হিসেবে তিনি কোনো দোষারোপ না করে সিটি করপোরেশনের জোনাল কর্মকর্তা ও পরিদর্শকদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Related News

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কমিটি গঠনের আট দিনের মাথায় এনসিপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।

রিমান্ডে সত্যতা স্বীকার মেজর (অব.) আখতারুজ্জামানের

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।

লালবাগে নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।

মেজর (অব.) আখতারুজ্জামানকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান

বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেপ্তার সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে সাফাই গেয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। জাতীয় সংবাদ।

বিমানবন্দরে হাঙ্গামা ও লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকির অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। জাতীয় সংবাদ।

Search