মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম
প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।
ঢাকা: রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় আকস্মিক বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জীবন বর্মা গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের শচীন বর্মার ছেলে। তিনি পেশায় এসি মিস্ত্রি ছিলেন এবং পল্টন এলাকার একটি মেসে থাকতেন।
নিহতের ভাই অনিক বর্মা জানান, পল্টন এলাকার ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। এ সময় হঠাৎ এসির কম্প্রেসর বা কোনো যন্ত্রাংশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে জীবন গুরুতরভাবে দগ্ধ ও রক্তাক্ত হন। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।
পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।
রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।
প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।
হত্যা, গুম ও ভাঙচুর মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।
