ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন ট্রাম্পের সোনালি ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের ২৩ ক্যারেট সোনায় মোড়ানো নগ্ন ভাস্কর্য ‘দ্য অরেঞ্জ প্লেগ’ প্রদর্শিত হয়েছে। ডেনিশ শিল্পী জেনস গালশিওটের তৈরি এই ভাস্কর্য ট্রাম্পের নীতি ও রাজনৈতিক প্রভাবের ব্যঙ্গাত্মক সমালোচনা।

নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিজেরই পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নোবেল কমিটি তাঁকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

তাইেজে সৌদি ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

ইয়েমেনের তাইেজ প্রদেশে সৌদি আরবের মালিকানাধীন তুর্কি নির্মিত একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত এবং বাব এল-মানদেবের কাছে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বাহিনী।

দুই ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা, দুই দিনে তৃতীয়বার আটক রাহুল

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দিল্লিতে আটক হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিশ্ব — News (430 News are found.)

কানাডার অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প

কানাডার অভিবাসন নীতির সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই লাখো মানুষ দেশে ঢুকছে। তবে কানাডার সরকারি তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে অভিবাসন ও অস্থায়ী বাসিন্দা আগমন কমেছে।

এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে ডাকতে চান ট্রাম্প

জাতিসংঘে দেওয়া ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তার নাম ‘সুপার ইন্টেলিজেন্স’ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগেরও বিরোধিতা করেছেন তিনি।

চড়া এলএনজি দামে এশিয়ায় চাহিদা কমছে, শীতের আগে কিনছে ইউরোপ

স্পট মার্কেটে এলএনজির দাম প্রায় ১৫০ শতাংশ বেড়ে যাওয়ায় এশিয়ায় আমদানি কমছে। হরমুজ সংকট ও কাতারের সরবরাহ বিঘ্নের মধ্যে শীতের আগে এলএনজি কিনছে ইউরোপ।

তুরস্কে ৫.৪ মাত্রার ভূমিকম্প, হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশের কারাকোপ্রুতে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানকে পাশ কাটিয়ে জ্বালানি সরবরাহে আইএমইসি করিডোরে ট্রাম্পের জোরালো সমর্থন

ইরান সংকট ও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অস্থিরতার মধ্যে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর বা আইএমইসিতে জোরালো সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাতিসংঘে গাজা নিয়ে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা, চাপে ইসরাইল

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এরদোয়ান, ম্যাক্রোঁ, গুতেরেসসহ বিশ্বনেতারা। বসতি থেকে পণ্য আমদানিতে ১২ দেশের নিষেধাজ্ঞার বিষয়ও আলোচনায় এসেছে।

৬ বছরের চীনা শিশুর রুবিকস কিউব বিশ্বরেকর্ড

ছয় বছর বয়সী চীনা শিশু লিয়ান ইউনঝি ৩×৩ রুবিকস কিউবের নারীদের গড় সমাধান সময়ের বিশ্বরেকর্ড দুইবার ভেঙেছে। সর্বশেষ ৪.২৭ সেকেন্ডের গড় সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছে সে।

তিস্তা থেকে হাতিশাবক উদ্ধার, মায়ের কাছে ফিরিয়ে দিলেন মৎস্যজীবীরা

পশ্চিমবঙ্গের গাজলডোবায় তিস্তা নদীর স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেন মৎস্যজীবীরা। পরে মায়ের সঙ্গে পুনর্মিলন ঘটে শাবকটির।

‘কমিউনিজম নয়, হিন্দু দক্ষিণপন্থী সাম্প্রদায়িকতাই বড় বিপদ’: আনসারি

জওহরলাল নেহরুর পুরোনো বক্তব্য উদ্ধৃত করে ভারতের জন্য হিন্দু দক্ষিণপন্থী সাম্প্রদায়িকতাকে বড় বিপদ হিসেবে উল্লেখ করেছেন সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাঁর মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি।

শাহবাজের অনুরোধে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত জামায়াতের

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদমুখী লংমার্চ সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী।

Search