রাজনীতি

সরাসরি ভোটে নির্বাচিত হবেন শিবিরের নতুন সভাপতি: বিসিআইসিতে ৫ হাজার সদস্যের সম্মেলন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকা উত্তরার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় পৌনে ৬ হাজার সদস্য অংশগ্রহণ করেন। এই সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হলো সদস্যদের সরাসরি ভোট, যার মাধ্যমে সংগঠনের আগামী সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করা হবে।

সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে শহীদ মুনতাসির আলিফের বাবা। অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য প্রদান করেন শহীদ ওসমান হাদির বড় ভাই, যিনি নিজের জীবনের শঙ্কা প্রকাশ করার পাশাপাশি তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন।

বক্তব্যে জাহিদুল ইসলাম গত ১৫ বছরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, একাত্তরের চেতনার দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গুম, খুন ও লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিল। তারা ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের পাশাপাশি ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের হাতে নিহত ছাত্রশিবিরের ২৩৮ জন নেতাকর্মীর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

 

Related News

ঢাবিতে জাতীয় ছাত্রসভার প্রস্তুতি কমিটি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র ১৪ সদস্যের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

গণভোটে অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

স্বামীর অসুস্থতার কথা জানিয়ে দোয়া চাইলেন সামান্থা শারমিন

স্বামীর অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার স্বামীর চিকিৎসা চলছে।

শাহরাস্তিতে এনসিপি নেতার বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে এক নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অপ্রতিমের বাবাকে ফোন করে শোক জানালেন জামায়াত আমির

কুবি শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের হত্যাকাণ্ডে শোক জানিয়ে তাঁর বাবাকে ফোন করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

দিল্লির বৈঠকের তথ্য প্রকাশ্যে আসায় অসন্তুষ্ট শেখ হাসিনা,

দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনা। দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে না দিতে নেতাদের সতর্ক করেছেন বলে দাবি জ্যেষ্ঠ নেতার।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিন পর।

আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

১১–দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

Search