বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
বিদেশি বিনিয়োগ বাড়াতে ও লভ্যাংশ পাঠানো সহজ করতে অনাবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমোদন দিয়ে সার্কুলার জারি করল বাংলাদেশ ব্যাংক।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) দেশের অর্থনৈতিক ও করপোরেট সুশাসনে চার্টার্ড সেক্রেটারি পেশার গুরুত্ব ও অবদান তুলে ধরতে নানা আয়োজনে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদ্যাপন করেছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে সংগঠনটি। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে আইসিএসবির সদস্য, শিক্ষার্থী ও করপোরেট খাতের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনেরা অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি।
আইসিএসবি জানিয়েছে, ২০১০ সালের এই দিনে চার্টার্ড সেক্রেটারিজ অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও দিবসটি উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে আইসিএসবির কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আলোচনা সভায় বক্তারা বলেন, করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালন, নৈতিক ব্যবসা পরিচালনা এবং প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের করপোরেট খাতের ক্রমাগত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এই পেশার গুরুত্বও দিন দিন বাড়ছে।
দিবসটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের করপোরেট ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চার্টার্ড সেক্রেটারিদের অবদান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, সুশাসনভিত্তিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে এই পেশাজীবীদের ভূমিকা ভবিষ্যতেও অপরিহার্য হয়ে থাকবে।
বিদেশি বিনিয়োগ বাড়াতে ও লভ্যাংশ পাঠানো সহজ করতে অনাবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমোদন দিয়ে সার্কুলার জারি করল বাংলাদেশ ব্যাংক।
দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। বাণিজ্য সংবাদ।
ব্যস্ত জীবনযাত্রা ও পরিবর্তিত খাদ্যাভ্যাসে দেশে দ্রুত বাড়ছে নুডলসের বাজার। বর্তমানে বাজারটি দেড় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। বাণিজ্য ও লাইফস্টাইল সংবাদ।
যশোরের অভয়নগরে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। চরম দুর্ভোগে পড়েছেন নওয়াপাড়ার বাসিন্দা ও হোটেল ব্যবসায়ীরা।
তরুণদের উদ্ভাবন ও স্টার্টআপে সহায়তায় ৫০০ কোটি টাকার ফান্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৪৮টি বাধা নিরসন। শিগগিরই এফটিএ আলোচনা ও এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়াতে ইইউ-এর সহায়তা প্রত্যাশা।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বিইআরসি। নতুন দাম ১০০ টাকা ৩৯ পয়সা। বিস্তারিত খবর দৈনিক শব্দমিছিলে।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ৩আর কৌশল ঘোষণা, ছাঁটাই প্রস্তাব নাকচ।
