বিশ্ব

খুচরা টাকা না থাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হলো মন্ত্রীকে!

আন্তর্জাতিক ডেস্ক: পরিচয় গোপন করে সাধারণ যাত্রীর বেশে গণপরিবহনের অবস্থা দেখতে বেরিয়েছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী। কিন্তু টিকিট কাটার সময় খুচরা টাকা না থাকায় বাসের কন্ডাক্টর তাকে টিকিট তো দেনইনি, উল্টো বাস থেকে নামিয়ে দেন। পরে মন্ত্রীর পরিচয় প্রকাশ পেলে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা যায়, শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে বেঙ্গালুরুর রাষ্ট্রীয় পরিবহনের (বিএমটিসি) ১০টিরও বেশি বাসে সাধারণ যাত্রীর মতো ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াতের সময় কী ধরনের ভোগান্তির শিকার হন, তা সরাসরি দেখাই ছিল তাঁর মূল উদ্দেশ্য।

এই আকস্মিক পরিদর্শনে মন্ত্রী নিজেই বেশ কিছু অনিয়ম হাতেনাতে ধরে ফেলেন। একটি বাসে দেখা যায়, এক যাত্রী নামার সংকেত দেওয়ার পরও চালক নির্ধারিত স্টপেজে বাস না থামিয়ে চলে যান। বিষয়টি দেখার পরপরই মন্ত্রী ওই বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটে হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে। সেখানে টিকিট কাটার জন্য মন্ত্রী কন্ডাক্টরের হাতে একটি ১০০ রুপির নোট তুলে দেন। কিন্তু কন্ডাক্টর ভাঙতি টাকা নেই জানিয়ে তাঁকে টিকিট দিতে অস্বীকৃতি জানান এবং বাস থেকে নেমে যেতে বলেন।

ভ্রমণকালে একটি অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যকার এক বাগ্বিতণ্ডাও মন্ত্রীর নজরে আসে। মিটারে ভাড়া ৩০ রুপি উঠলেও চালক ৩৬ রুপি দাবি করছিলেন, যেখানে মন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বিষয়টি সমাধান করেন।

অভিযান শেষে পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ জানান, গণপরিবহনে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত অব্যাহত রাখা হবে।

Related News

হরমুজ সংকট: আলোচনার আগে তেহরানের প্রকাশ্য অঙ্গীকার চায় ওয়াশিংটন

উপসাগরীয় অঞ্চলে নতুন করে তৈরি হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই ফের টেবিলে বসছে চিরবৈরী দুই দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। তবে ওমানে অনুষ্ঠিতব্য এই দ্বিপাক্ষিক বৈঠকের…

চুক্তি ভেস্তে যাওয়ার ঘোষণা ট্রাম্পের, আজ রাতেই ইরানে মার্কিন হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিটি ‘ভেস্তে গেছে’ বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই তেহরানকে সতর্ক…

আর্জেন্টিনার ঘাম ছুটিয়ে দেওয়া কেপ ভার্দে: চেনেন কি এই দ্বীপরাষ্ট্রকে?

ফুটবলবিশ্বে রাতারাতি হইচই ফেলে দিয়েছে ছোট্ট এক দেশ—কেপ ভার্দে। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে যেভাবে তারা চোখে চোখ রেখে লড়াই করেছে, তাতে ম্যাচ হারলেও ফুটবলপ্রেমীদের…

খামেনির শেষ বিদায়: তেহরানে বিশ্বনেতাদের ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা।…

খামেনির জানাজায় দাঁড়িয়ে যুদ্ধের ডাক ইরানি সেনাপ্রধানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল…

খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের চরম হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক শীর্ষ…

নেশন অব ইসলামের ‘মাদার খাদিজা’ আর নেই

আন্তর্জাতিক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কৃষ্ণাঙ্গ মুসলিম সংগঠন ‘নেশন অব ইসলাম’-এর শীর্ষ নেতা লুইস ফাররাখানের সহধর্মিণী খাদিজা ফাররাখান আর নেই। গত শনিবার (২৭ জুন) ৯০…

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের মাত্র দুই সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক সামরিক পদক্ষেপের…

Search